Dynamics Career - বাংলাদেশে ক্যারিয়ার, চাকরি ও শিক্ষা বিষয়ক সর্বশেষ তথ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় ( বিশ্বগ্রাম সম্পর্কিত ) | ব্লগ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় ( বিশ্বগ্রাম সম্পর্কিত )
🗂️ HSC ICT 📅 2026-05-27 🏷️ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ICT 👁️ 7 Total 🔥 1 Today
Blog Image

 §     তথ্য (Information):

কোনো কিছু সম্পর্কে ধারণা লাভ করার জন্য নির্দিষ্ট সংখ্যক ডেটা (উপাত্ত) প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো তথ্য (ইনফরমেশন)

§     ডেটা বা উপাত্ত:

তথ্যের ক্ষুদ্রতম একক হলো ডেটা ডেটা কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এর কাঁচামাল হিসেবে ডেটা ব্যবহার করা হয়

§     প্রযুক্তি:

প্রযুক্তি হলো জ্ঞানের এমন একটি শাখা যেখানে প্রকৌশল এবং ব্যবহারিক বিজ্ঞান নিয়ে কাজ করা হয় যেমন- মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি হল বিভিন্ন প্রযুক্তি

§     তথ্য প্রযুক্তি:

তথ্য সংগ্রহ, এর সত্যতা বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরন, পরিবহন, বিতরন ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি

§     যোগাযোগ প্রযুক্তি:

একস্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান-প্রদানে ব্যবহৃত প্রযুক্তিই হচ্ছে যোগাযোগ প্রযুক্তি যেমনঃ টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি

§     তথ্য যোগাযোগ প্রযুক্তি:

তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, ব্যবস্থাপনা তথ্য একস্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে আদান-প্রদানে ব্যবহৃত প্রযুক্তিই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি

§     তথ্য প্রযুক্তির অবদান:

·       তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে পারিবারিক বা ব্যবসায়িক সদস্যদের সাথে দ্রুত যোগাযোগ করা যায়।

·       যেকোন জায়গা থেকে চিকিৎসা সেবা প্রদান বা গ্রহণ করা যায়।

·       অপচয় রোধ করে এবং সময়সাশ্রয়ী হয়

·       তথ্যের প্রাপ্যতা সহজ হয়

·       কার্জক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়

·       ব্যবসায়-বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করে

·       মানব সম্পদের উন্নয়ন ঘটায়

·       -কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টি করা যায়

·       প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের গতিকে ত্বরান্বিত করে

·       ঘরে বসেই বিভিন্ন বিল পরিশোদ করা যায়

§     বিশ্বগ্রাম (Global Village):

ক্যানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলুহান (Marchall Mcluhan) ১৯৬২ সালে সর্বপ্রথম তার ‘The Gutenberg Galaxy’ বইয়ে বিশ্বগ্রামের ধারণা উল্লেখ করেন এই জন্য মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের জনক বলা হয় তার মতে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের ন্যায় বসবাস করবে এবং  তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ সেবা প্রদান করবে এক কথায়তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বকে বিশ্বগ্রাম বলা হয়

Ø  বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ:

· হার্ডওয়্যার

· সফ্টওয়্যার

· কনেকটিভিটি বা ইন্টারনেটের সংযুক্ততা

· ডেটা

· মানুষের জ্ঞান বা সক্ষমতা

Ø  বিশ্বগ্রাম এর সুবিধা:

· মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে।

· ঘরে বসেই শিক্ষা গ্রহণ করা যায়।

· ঘরে বসেই উন্নত স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে।

· ব্যবসা বাণিজ্যের প্রসার এবং লেনদেন সহজ ও দ্রুততর হচ্ছে।

· স্বল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী নিরাপদ ও দ্রুত যোগাযোগ করা যায়।

· বিশ্বব্যাপী কর্মসংস্থানের ব্যপক সুযোগ সৃষ্টি হয়েছে।

· পৃথিবীব্যাপী তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি হয়েছে এবং তথ্য পাওয়া সহজলভ্য হয়েছে।

· প্রযুক্তি গ্রহণ ও ব্যবহারের ক্ষেত্রে মানুষের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

· মানুষের কাজের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।

· ব্যবসা বাণিজ্যের প্রসার এবং লেনদেন সহজ ও দ্রুততর হচ্ছে।

· অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি করার মাধ্যমে কোন বিষয়ে মতামত প্রদান এবং সচেতনতা বৃদ্ধি করা যাচ্ছে।

Ø  বিশ্বগ্রাম এর অসুবিধা:

· সাইবার আক্রমন বাড়ছে।

· ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা বজায় থাকছে না।

· প্রযুক্তি পরিবর্তনের কারণে গ্লোবাল নেটওয়ার্ক শেয়ার করার জন্য অনুন্নত দেশগুলো উন্নত দেশগুলোর প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে।

· সহজেই অসত্য বা মিথ্যা এবং বানোয়াট সংবাদ ছড়িয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

Ø  বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ:

· যোগাযোগ (Communication)

· কর্মসংস্থান (Employment)

· শিক্ষা (Education)

· চিকিৎসা (Treatment)

· গবেষণা (Research)

· অফিস (Office)

· বাসস্থান (Residence)

· ব্যবসা বাণিজ্য (Business)

· সংবাদমাধ্যম (News)

·  বিনোদন ও সামাজিক যোগাযোগ (Entertainment and Social Communication)

·  সাংস্কৃতিক বিনিময় (Cultural Exchange)

 

⬅️ পূর্বের পেজ
"ICT Chapter 1: বাংলা সহজ ভাষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি" এই টাইটেলের জন্য একটি ছবি তৈরিকরে দাও
✍️ মন্তব্য করুন
Exam System